আইনি নির্দেশিকা

Terms and Conditions

Fast Gaming BD প্ল্যাটফর্ম ব্যবহারের শর্তাবলী ও নীতিমালা। অ্যাপ ব্যবহার করার পূর্বে দয়া করে মনোযোগ সহকারে পড়ুন।

সর্বশেষ সংস্করণ: 12 আগস্ট, 2026

১৮+ বয়সসীমা ও বাংলাদেশে স্কিল গেমের স্বচ্ছতা

Fast Gaming BD-তে পেড টুর্নামেন্ট খেলায় অংশ নিতে নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে।

Rules of Play

1. শর্তাবলীর স্বীকৃতি (Acceptance of Terms)

  • Fast Gaming BD অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার ও সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি এই সকল Terms and Conditions এবং আমাদের Privacy Policy মানতে বাধ্য থাকবেন।

  • যদি আপনি এই শর্তাবলীর সাথে একমত না হন, তবে অনুগ্রহ করে Fast Gaming BD অ্যাপ বা প্ল্যাটফর্মের সেবা গ্রহণ করা থেকে বিরত থাকুন।

2. বয়সের বাধ্যবাধকতা (Age Requirement)

  • Fast Gaming BD প্ল্যাটফর্মে একাউন্ট তৈরি করতে এবং টুর্নামেন্ট বা পেড গেমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আপনার বয়স অবশ্যই অন্তত 18 (আঠারো) বছর হতে হবে।

  • 18 বছরের কম বয়সী ব্যবহারকারীদের অভিভাবকের অনুমতি ব্যতীত বা প্ল্যাটফর্মে পেড টুর্নামেন্টে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

3. eSports ও গেমিং নীতিমালা (Gaming Regulations)

  • Fast Gaming BD বাংলাদেশে বৈধ স্কিল-বেসড (Skill-Based) eSports টুর্নামেন্ট পরিচালনার নীতিমালা অনুসরণ করে।

  • ব্যবহারকারীকে তার স্থানীয় বা রাষ্ট্রীয় আইন মেনে প্ল্যাটফর্মে প্রতিযোগিতা করতে হবে। অনৈতিক কাজ বা জুয়া জাতীয় কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ।

4. একাউন্ট ও নিরাপত্তা (Account and Security)

  • টুর্নামেন্টে অংশ নিতে ব্যবহারকারীকে সঠিক মোবাইল নম্বর ও তথ্য দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।

  • আপনার একাউন্টের পাসওয়ার্ড, পিন বা ওটিপি (OTP) অন্য কারো সাথে শেয়ার করবেন না। একাউন্টের নিরাপত্তাজনিত যেকোনো দায়ব্যবহারকারীর ওপর বর্তাবে।

  • এক ব্যক্তির একাধিক ফেক একাউন্ট তৈরি করা প্ল্যাটফর্মের নীতিমালার পরিপন্থী।

5. নিষিদ্ধ কর্মকাণ্ড ও ফেয়ার প্লে (Prohibited Activities)

  • টুর্নামেন্টে যেকোনো প্রকার হ্যাকিং, থার্ড-পার্টি অ্যাপ/স্কিপ্ট ব্যবহার, ইমুলেটর ব্যবহার (সোলো মোবাইল ম্যাচে), টিম-টিমিং (অন্যায় আঁতাত) কঠোরভাবে নিষিদ্ধ।

  • রুম আইডি ও পাসওয়ার্ড বাইরের অপঞ্জীকৃত কোনো ব্যক্তির সাথে শেয়ার করা সম্পূর্ণ অপরাধ হিসেবে গণ্য হবে।

  • কোনো প্লেয়ার অসাধু উপায় অবলম্বন করলে তার একাউন্ট সাথে সাথেই ব্যান করা হবে এবং বিজিত প্রাইজ মানি বাজেয়াপ্ত হবে।

6. ওয়ালেট জমা ও প্রাইজ উইথড্রয়াল (Deposits & Withdrawals)

  • টুর্নামেন্ট এন্ট্রি ফি ও ওয়ালেট ডিপোজিট বাংলাদেশের অনুমোদিত MFS (bKash, Nagad, Rocket) এর মাধ্যমে পরিচালিত হয়।

  • বিজিত টুর্নামেন্ট প্রাইজ প্লেয়ারের Fast Gaming ওয়ালেটে যুক্ত হবে এবং নির্ধারিত সর্বনিম্ন সীমা সাপেক্ষে যেকোনো সময় ইনস্ট্যান্ট উইথড্র করা যাবে।

  • সঠিক MFS নম্বর প্রদান না করলে বা ভুল নম্বরে উইথড্র আবেদন করলে Fast Gaming BD কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

7. একাউন্ট স্থগিত বা বাতিল (Termination)

  • প্ল্যাটফর্মের কোনো নিয়ম লঙ্ঘন করলে, গালাগালি বা অশোভন আচরণ করলে বা জালিয়াতির চেষ্টা করলে Fast Gaming BD কর্তৃপক্ষ পূর্ব সতর্কীকরণ ছাড়াই যেকোনো একাউন্ট ব্যান বা স্থগিত করার অধিকার রাখে।

8. দায়বদ্ধতার সীমা (Disclaimers & Limitation of Liability)

  • গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান (যেমন Garena) থেকে সার্ভারজনিত সমস্যা বা ডাউনটাইমের জন্য Fast Gaming BD দায়ী থাকবে না।

  • ইন্টারনেট সংযোগের দুর্বলতা বা আপনার ডিভাইসের ত্রুটির কারণে টুর্নামেন্ট থেকে ডিসকানেক্ট হলে তার জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করা যাবে না।

9. পরিচালনা সংক্রান্ত আইন ও পরিবর্তন (Governing Law & Changes)

  • এই শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত।

  • Fast Gaming BD যেকোনো সময় এই শর্তাবলীতে পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। সংশোধিত নিয়মাবলীতে প্রকাশের পর থেকেই তা কার্যকর হবে।